ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ৪:৩৩

মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন (পিবিএফ)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টায় পটুয়াখালী শহরের ঝাউতলা থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, নিয়মিত রক্তদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে রক্তদানের বার্তা পৌঁছে দেন।

পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম বাশার বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার সামান্য উদ্যোগ একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকলকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসতে হবে।
সংগঠনের সহ-সভাপতি জুবায়ের হোসেন বলেন, রক্তদানের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতেই আমাদের এ আয়োজন।
তিনি আরও বলেন, পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন (পিবিএফ) দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জরুরি রক্ত সংগ্রহ, রোগী সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত এই সাইকেল র‍্যালি সেই মানবিক কার্যক্রমেরই একটি অংশ।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা সভাপতি মো. সজিব খান, সদস্য অলিউল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার