ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

রাণীশংকৈলে হাইস্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-৬-২০২৬ বিকাল ৫:৪৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে রবিবার (১৪ জুন) সকাল ১১ টায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন অধ্যক্ষ জাকির হোসেন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক বিদ্যালয় সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ও সানরাইজ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোস্তফা কামাল। এছাড়াও অনুষ্ঠানে কমিটির সদস্য, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় ও কেন্দ্রীয় হাই স্কুলের প্রতিনিধি শিক্ষক, সাংবাদিক লেমন সরকার ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

বিচারক ছিলেন সহ-অধ্যাপক আশরাফ আলী, সহ-অধ্যাপক প্রশান্ত কুমার বসাক ও সহ-অধ্যাপক শ্রাবণী মন্ডল শিউলি। স্বাগত বক্তব্য দেন- কমিটির সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক বিল্লাল হোসেন। ৪টি স্কুলের দু'টি গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাণীশংকৈল পাইলট হাই স্কুল রানার আপ হয়। শ্রেষ্ঠ বক্তা হন- পাইলট হাইস্কুলের নওশিন আনজুম বুশরা। পরে চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল ও শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট দেয়া হয়। এইসাথে বিতর্কে অংশ নেয়া প্রতিযোগিসহ সকলকে কমিটির পক্ষ থেকে ক্রেস্ট, কলম ও মগ দেয়া হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা