ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৪-৬-২০২৬ বিকাল ৫:৪৭
দীর্ঘ প্রতীক্ষার পর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু হয়েছে। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আইসিইউ সেবা চালুর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন। এ সময় মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান,সিভিল সার্জণ ডা. শরিফুল আবেদীন কমল, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
 
জানা যায়, জেলার সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৫০ শয্যার হাসপাতাল। সে সময়ে কেনা হয় ৩ কোটি টাকার আইসিইউসহ বিভিন্ন যন্ত্রপাতি। রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে ২০২৩ সালের নভেম্বরে উদ্বোধনও করা হয় আইসিইউ ইউনিটটি। তারপর আর সেখানে মেলেনি কোন সেবাই। ফলে মুমূর্ষু রোগীদের আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিকেলে অথবা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। বার বার আইসিইউ ইউনিট চালুর দাবীর জানিয়েছে আসছিল জেলাবাসী। একাধিকবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রচার হয় সংবাদ। পরে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নজরে আসলে এটি উদ্বোধনের সিদ্ধান্ত হয় কর্তৃপক্ষ। আইসিইউ সেবা চালুতে স্বস্থি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে।
মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, প্রাথমিক পর্যায়ে হাম রোগে আক্রান্ত শিশুদের জন্য এই আইসিইউ সেবা অগ্রাধিকার দেয়া হবে। পরবর্তীতে অন্য রোগীদেরও দেয়া হবে এই আইসিইউ সেবা। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থাকলেও ১০০ শয্যার জনবল দিয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এটিকে পূর্ণাঙ্গভাবে চালুর করার জন্য জাতীয় সংসদেও আলোচনা করা হয়েছে। এটি পরিপূর্ণ চালু হলে সেবার মান বাড়বে এবং জেলাবাসী উপকৃত হবেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা