ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বড়লেখায় সিসি ক্যামেরার সার্ভার ষ্টেশনের উদ্বোধন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৬ বিকাল ৫:৪৯

নিরাপদ, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বড়লেখা গড়ার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখার হাজীগঞ্জ বাজার ও পৌর এলাকার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী ও পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।

শুক্রবার বড়লেখা থানা প্রাঙ্গণে সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্ভার স্টেশনের উদ্বোধন করেন মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, এই আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর ফলে বড়লেখা বাজার ও পৌর এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী, বড়লেখা উপজেলার সাধারণ মানুষ এবং দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জানমালের নিরাপত্তা আরও নিশ্চিত হবে। এছাড়া বড়লেখা থানা পুলিশ এখন থেকে আরও সহজে সার্বক্ষণিক বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

পুলিশ প্রশাসন জানায়, বড়লেখা পৌর শহর ও বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যক্রম এখন থেকে কেন্দ্রীয় সার্ভার স্টেশনের মাধ্যমে সমন্বয় ও পর্যবেক্ষণ করা হবে। এর ফলে ২৪ ঘণ্টা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ ও কার্যকর হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নসিব আলী, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা