রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: যেকোনো সময় ভাঙনের শঙ্কায় নির্ঘুম হাজারো মানুষের
নওগাঁর রাণীনগর উপজেলার উপর দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে।উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধিপাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেননদীপাড়ের বাসিন্দারা।
বিশেষ করে উপজেলার নান্দাইবাড়ি-কৃষ্ণপুর এলাকার প্রায় ৬ কিলোমিটার নদী ঘেঁসা বেড়িবাঁধটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে বাঁধের মালিকানা নিয়ে সরকারি দপ্তরগুলোর টানাপোড়েন এবং দীর্ঘদিনের উদাসীনতায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, আসন্ন রোপা-আমন মৌসুমে ফসল ও বসতভিটা বাঁচাতে এই বাঁধটি স্থায়ীভাবে সংস্কার করা জরুরিস্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিকাজে নদীর পানি সুষ্ঠুভাবে ব্যবহারের লক্ষ্যে আশির দশকে স্থানীয় সরকারের সহায়তায় রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম, নান্দাইবাড়ি, কৃষ্ণপুর এবং আত্রাই উপজেলার ফুলবাড়ি এলাকায় এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়।
নির্মাণের পর থেকে বছরের পর বছর পার হলেও সরকারের কোনো দপ্তরই বাঁধটি সংস্কারে টেকসই কোনো পদক্ষেপ নেয়নি। নওগাঁর পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি—কেউই এই বাঁধটির মালিকানার দায় স্বীকার করতে চায় না। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই বাঁধটি এখন স্থানীয়দের জন্য ‘গলার কাঁটায়’ পরিণত হয়েছে।
অতীতের ক্ষত: ২০১৭ সালেও এই বেড়িবাঁধটি ভেঙে তীব্র বন্যার সৃষ্টি হয়েছিল। সে সময় রাণীনগর ও আত্রাই উপজেলার বিশাল অংশ প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।সেই ভয়াবহ স্মৃতির কারণে পানি বাড়লেই নদীপাড়ের মানুষের চোখে ঘুম উধাও হয়ে যায়।
বিগত প্রায় দুই বছর ধরে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড স্বল্প পরিসরে বাঁধ রক্ষায় কিছু ব্লক ফেললেও বাঁধের একটি বড় অংশ এখনো চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি বাড়লে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে তাড়াহুড়ো করে জরুরি কাজ করতে দেখা যায়, কিন্তু বন্যা চলে গেলে তাদের আর কোনো তৎপরতা থাকে না। স্থায়ী সমাধানের জন্য তারা স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান জানান,নান্দাইবাড়ির এই ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে কৃষকসহ আমরা সবসময় আতঙ্কে থাকি। রোপা-আমন ধান রোপণের আগে বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে কৃষকরা বেশ কয়েকটি মাঠে ধানই লাগাতে পারবেন না। আর ধান রোপণের পর যদি বাঁধ ভেঙে যায়, তবে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান জানান,নদীর পানি বৃদ্ধির খবর পেয়ে আমি নান্দাইবাড়ি বেড়িবাঁধটি নিজে পরিদর্শন করেছি। বাঁধটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা রক্ষণাবেক্ষণের জন্য ইতিমধ্যে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে। জেলা প্রশাসকের সভাতেও বিষয়টি উত্থাপন করেছি। জানতে পেরেছি, জরুরি ভিত্তিতে কিছু কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে
পানি উন্নয়ন বোর্ড: নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, এই বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের জন্য আপাতত আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই। তবে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।নদীপাড়ের হাজারো মানুষ ও কৃষকদের ভাগ্যের কথা চিন্তা করে এই বাঁধটির স্থায়ী ও টেকসই সংস্কার এখন সময়ের দাবি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ