ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ১৪-৬-২০২৬ বিকাল ৭:২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের এক ভিক্ষুক বৃদ্ধা বিধবা নারী স্বামীর পৈত্রিক সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মোছা. রিজিয়া বিবি (৭৪), মরহুম ইমান আলী ঢালীর স্ত্রী। তিনি উপজেলার আটুলিয়া (ঢালীপাড়া) গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর থেকে তার স্বামীর পৈত্রিক সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। তার কোনো পুত্র সন্তান না থাকলেও দুই কন্যা সন্তান ও জামাতা রয়েছেন।
লিখিত অভিযোগে রিজিয়া বিবি দাবি করেন, একই গ্রামের আওয়ামীলীগ দলীয় ওয়াড সভাপতি মো. মুজিবর ঢালী (৫৯) ও তার ছেলে মো. মিন্টু ঢালী (২৫) তাকে উত্তরাধিকারবিহীন হিসেবে দেখিয়ে স্বামীর সম্পত্তি জবরদখল করে ভোগদখল করছেন। তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করে আসছেন।
অভিযোগে তিনি বলেন, বর্তমানে তিনি বয়সের ভারে ন্যুব্জ হয়ে গ্রাম-গঞ্জ ও হাটবাজারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। দিন শেষে স্বামীর বসতভিটায় অবস্থিত ছোট্ট ঘরেই আশ্রয় নেন। কিন্তু বিবাদীরা তাকে ওই বসতভিটা থেকেও উচ্ছেদের হুমকি দিচ্ছেন।
বৃদ্ধা রিজিয়া বিবি তার নিজের, দুই কন্যা ও জামাতার জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, একজন বৃদ্ধা নারীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত