ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৪-৬-২০২৬ বিকাল ৭:৯

"Climate Action /জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা" এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখা উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (CNRS)- এর উদ্যোগে ও সুইডেন দূতাবাস ঢাকার অর্থায়নে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়েছে। 
দিনটি উদযাপন উপলক্ষে  রবিবার সকাল ১১ টায় র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও চারাগাছ রোপন করা হয়েছে। র‍্যালিটি আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার কালিগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণ এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সি এন আর এস এর সাইট অফিসার মো: শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি'র সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, সহকারি শিক্ষক সেলিম রেজা, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমূখ। 
এরপর বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপনকালে  অনুষ্ঠানের সভাপতি এম সাব্বির হাসান বলেন,  বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।

Aminur / Aminur

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা