ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২৬ রাত ৮:১৫

শেষ দিকে একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন শরীফুল ইসলাম। তাতে হারের খুব কাছে দাঁড়িয়েও জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠল না নাজমুল হোসেন শান্তর দল। শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ১ উইকেট হারিয়েছে অজিরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে রীতিমতো স্বপ্নের মতো ছিল বাংলাদেশের জন্য। দীর্ঘ ২১ বছর পর এই সংস্করণে ফের জয়ের দেখা পাওয়ার পর প্রথমবার অজিদের বিপক্ষে এসেছে সিরিজ জয়ের স্বাদ। শেষ ওয়ানডে জিতে অস্ট্রেলিয়াকে বাংলাওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেটা করে দেখাতে পারল না স্বাগতিকেরা।
এই জয়ে ধবলধোলাইয়ের লজ্জা এড়িয়েছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারা জশ ইংলিসের দলের সামনে শেষ ওয়ানডেতে এটাই ছিল একমাত্র লক্ষ্য। ক্যামেরুন গ্রিনের দুর্দান্ত সেঞ্চুরিতে শেষটা জয়ের রাঙাল অস্ট্রেলিয়া।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ইনিংসের শুরুটাই কথা বলেছে অস্ট্রেলিয়ার হয়ে। আগে ব্যাট করতে নামা বাংলাদেশকে চাপে ফেলা অতিথিদের শুরুটা ছিল উড়ন্ত।

 

Aminur / Aminur

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত