নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
নেত্রকোণায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মোঃ নুরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম,জেলা প্রেসক্লাব সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক মনন গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প,স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে। এতে বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথম,নেত্রকোণা সরকারি কলেজ দ্বিতীয় ও কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান