ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে চাঞ্চল্যকর গৃহবধু রুমানা হত্যা মামলার বাদীকে প্রান নাশের হুমকী


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ১:৩৪

বাগেরহাট সদর উপজেলার রন বিজয়পুর এলাকার চাঞ্চল্যকর গৃহবধু রুমানা আক্তার রুমা ওরফে রিমা হত্যা মামলার বাদী কে মামলা প্রত্যাহারের জন্য প্রান নাশের হুমকী দেয়া হয়েছে। হত্যা মামলা দায়েরের পর  ৮/১০টি মোবাইল নম্বর থেকে দফায় দফায় এ হুমকী দেয়ার এক পর্যায়ে মামলার বাদী নিহত রুমানার ভাই  আব্দুল আজিজ মোল্লা  শনিবার বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (নং-৭১৬) করেছেন।  মামলার বাদী বাগেরহাট সদর উপজেলার বেমরতা ভদ্রপাড়া গ্রামের সুলতান  আলী মোল্লার ছেলে আব্দুল আজিজ মোল্লা বলেন, সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মৃত আলমাছ চাকলাদারের ছেলে আমার ভগ্নিপতি মোঃ আলাউদ্দিন চাকলাদারের সাথে আমার স্ত্রী  ঋতু ফাতেমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। যা আমার বোন হাতে-নাতে ধরে ফেলে। এ নিয়ে সালিশ বৈঠক হয়। এ ঘটনার পর থেকে ভগ্নিপতি আমার বোনের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। এরই  ধারাবাহিকতায় গত  ১৮ ফেব্রুয়ারী-২০২৬ বিকেলে আমার বোন কে তাদের বাড়ীর পুকুর পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। আর আমি পেশাগত কারনে বাড়ীর বাইরে থাকায় আমার স্ত্রী ওইদিন সকাল থেকেই আমার বোনের বাড়ীতে  যায়। পরে জানতে পারি আমার স্ত্রী ও ভগ্নিপতি শ্বাসরোধ করে আমার বোন হত্যা করে পুকুর পাড়ে ফেলে রাখে। বিষয়টি কাউকে না জানিয়ে আমার ভগ্নিপতি আলাউদ্দিন অতি গোপনে বোনের দাফন করার চেষ্টা করলে  খবর পেয়ে ভাগেরহাট সদর মডেল থানা পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত করায়। এ ঘটনায় ওই প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে পুলিশ। পরে আমি সব কিছু জানার পর  থানায় মামলা করতে গেলে থানা পুলিশ আমার মামলা নেয় নাই। এক পর্যায়ে ভগ্নিপতি আলাউদ্দিন চাকালাদার ও বিপথহামী স্ত্রী ঋতু ফাতেমা কে আসামী করে বাগেরহাট আদালতে হত্যা মামলা করি। আদালতের বিজ্ঞ বিচারক আমার আবেদন আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব  ইনভেষ্টিগেশন(পিবিআই) কে তদন্তের দায়িত্ব দেয়। এরপর থেকেই  আমার মোবাইল ফোনে একের পর এক ফোন করে অজ্ঞাতনামা পরিচয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকী প্রদান করে আসছে। সর্বশেষ গত ১২ জুন আমাকে আরেকটি মোবাইল ফোন থেকে অনুরুপ হুমকী দেয়। বিষয়টি সকলের সাথে আলোচনা করে ভবিষ্যত নিরাপত্তার জন্য বাগেরহাট সদর মডেল থানায় একটি জিডিই করি। বাগেরহাট সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই মোসাঃ নার্গিস খাতুন বলেন মোবাইলে  হুমকীর বিষয় নিয়ে  সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লা শনিবার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত