রিকশা চালক নুরুল কবির হত্যা-সব আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছেন পুলিশ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিহত রিকশা চালকের ঘটনায় ১০মাস পরে এজাহারনামীয় সকল আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছেন সাতকানিয়া থানা পুলিশ।
১৫ই জুন(সোমবার) হত্যা মামলার বাদী আইনজীবী আব্দুল লতিফ বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বছরের ৬ই সেপ্টেম্বর বিকালে সাতকানিয়া এওচিয়ার ছড়ারকুলের সুয়ার বাপের বাড়ি এলাকায় নিজ বসতবাড়ির উঠোনে মাত্র ৪ ইঞ্চি জায়গার বিরোধে- প্রতিবেশী সাবেক শিবির নেতা শহিদুল ইসলাম ও স্থানীয় জামায়াত কর্মী নেয়াজুর রহমান ও নজির আহমদ ও তাদের পিতা আব্দুল মজিদ এবং তাদের আরেক চাচা আব্দুস সোবহানসহ মোট ৭জনে মিলে রিকশা চালক নুরুল কবিরকে কিরিচ ও রড দিয়ে আঘাত করে প্রকাশ্যে হত্যা করেন।
হত্যার ঘটনায় নিহতের চাচাত ভাই সাঁছি মিয়ার ছেলে নেজাম উদদীন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
আরো জানা যায়, হত্যা মামলায় পলাতক আসামি নজির আহমদের বাংলাদেশী পাসপোর্ট ব্লক করে দেয়া হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন বিভাগে।
অপরদিকে হত্যা মামলার ১ নং আসামি শহিদুল ইসলাম ও নেয়াজুর রহমানের পাসপোর্ট ব্লকের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান আইনজীবী আব্দুল লতিফ।
এদিকে জামায়াতের অঙ্গসংগঠন সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় জড়িত থাকার অপরাধে ঘটনার ৪মাস পরে খুনী শহিদুল ইসলামকে তাদের সংগঠন এওচিয়া ইউনিয়নের সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ