তেঁতুলিয়ায় অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে গাজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) রাতে অভিযান পরিচালনা করে বালাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দম্পতি হলেন শাকিমুল ইসলাম (৩৫) ও নাজমা আক্তার রিপা (৩০)। তারা শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ১০টার দিকে এসআই আব্দুল মালেক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বালাবাড়িতে অভিযান চালালে শাকিমুল ইসলামের বসতবাড়ি থেকে ১০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শালবাহান বালাবাড়ি গ্রাম থেকে মাদকদ্রব্য গাজাসহ এ দম্পতিকে আটক করা হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!