জাল সনদে চাকুরী লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ
জাল সনদে চাকুরীর অভিযোগে লক্ষ্মীপুরে চার শিক্ষককে বেতনসহ সরকারী সকল সুবিধার টাকা ফেরতের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক স্কুল ও কলেজের শনাক্তকৃত জাল সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৮৭.৯৯.০০৩.২১ নং স্মারকের সূত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৪৭১ জন জাল /ভূয়া সনদধারী শিক্ষকের তালিকাসহ একটি পত্র প্রেরণ করা হয়েছে। উক্ত পত্রে ' বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এম.পি.ও. নীতিমালা, ২০২৫ অনুসারে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ৪৭১ ( মাধ্যমিক পর্যায়ের ৪০২, কলেজ পর্যায়ের ৬৪ জন এবং কারিগরি পর্যায়ের ৫ জন) জাল/ভূয়া সনদধারী তালিকাভুক্ত শিক্ষক - কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন জাল/ভূয়া সনদধারী শিক্ষক - কর্মচারীদের সংযুক্ত তালিকায় রায়পুর লুদুয়া এম এম উচ্চ বিদ্যালয়ের (সহকারী শিক্ষক কম্পিউটার) মোঃ মিজানুর রহমান ও জিয়াউল হক হাইস্কুল এন্ড কলেজের ( সহকারী শিক্ষক কম্পিউটার) মোঃ আনোয়ার হোসেন, কমলনগর উপজেলার হাজির হাট উপকূল কলেজ, ( মোঃ আক্তার হোসেন, প্রভাষক কম্পিউটার),ইনডেক্স উল্লেখ নেই। প্রতিবেদনে ফেরত যোগ্য টাকার পরিমাণ উল্লেখ নেই। কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাল ও রামগঞ্জ উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয় জান্নাতুল ফেরদৌসী ( সহকারী শিক্ষক কম্পিউটার) ইনডেক্স উল্লেখ নেই। এদের নাম অন্তর্ভুক্ত থাকায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০২৫ এর ১৮.১(ঙ) ধারা মোতাবেক কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেনা তার জবাব চেয়ে দশ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রায়পুর উপজেলার লুদুয়া এম এম উচ্চ বিদ্যালয়ের ( সহকারী শিক্ষক কম্পিউটার) মোঃ মিজানুর রহমান কে ৩৯০১১১৫ টাকা, রামগঞ্জ উপজেলার জিয়াউল হক হাইস্কুল এন্ড কলেজের মোঃ আনোয়ার হোসেন কে ২৮৫১৬১৮ টাকা ও একই উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয় জান্নাতুল ফেরদৌসী ( সহকারী শিক্ষক কম্পিউটার) কে ১৭৯০৫০৫ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে রায়পুর লুদুয়া এম এম উচ্চ বিদ্যালয়ের (সহকারী শিক্ষক কম্পিউটার) মোঃ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, " আমাদের অডিটে তারা আপত্তি তুলেছিল! নিরীক্ষা শাখা জবাব চাইছে। আমি এবং আমার প্রধান শিক্ষক সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে দেখা করে এর জবাব দিয়েছি। তারা আমার কোন সনদ জাল পায়নি তবে যেহেতু আমাকে জাল সনদের তালিকায় দেখিয়েছেন সেজন্য আমাক আগামী তিন বছরের মধ্যে নতুন করে কোর্স করে সনদ জমা দেওয়ার শর্ত দিয়েছেন। সনদ জাল না হলেও অধিদপ্তর কেন তাকে নতুন করে কোর্স করার শর্ত দিয়েছেন? প্রতিবেদকের এমন প্রশ্নে কোন সদুত্তর না দিয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে বলেন, সেটা ডিপার্টমেন্ট কে গিয়ে জিজ্ঞেস করেন। "
রামগঞ্জ উপজেলার জিয়াউল হক হাইস্কুল এন্ড কলেজের মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, " এখন পর্যন্ত অধিদপ্তর থেকে আমার কাছে জাল সনদের জবাব চেয়ে কোন চিঠি আসেনি। আর আমার সনদ জাল নয়। আমার তো এনটিআরসি এর নিবন্ধন আছে। তারা কী আমার সনদ চেক না করেই নিবন্ধন দিয়েছেন? "
কমলনগর উপজেলার হাজির হাট উপকূল কলেজ, মোঃ আক্তার হোসেন মুঠোফোনে বলেন, " আমার সনদ জাল নয়। আমি নিরীক্ষা শাখাকে এটাই জবাব দিয়েছি। যুব উন্নয়ন থেকে আমার সনদটি নেওয়া হলেও জাল সনদের তালিকায় আমার নাম রেখে অধিদপ্তর কেন হয়রানি করছে বলতে পারছি না। "
পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌসী বলেন, " এবিষয়ে এখন পর্যন্ত আমার কাছে অধিদপ্তরের কোন চিঠি আসেনি। আসলে তখন জবাব দিবো।
জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র বলেন, " এগুলো অধিদপ্তরের বিষয়। অধিদফতর বিষয়টি খতিয়ে দেখছেন। এবিষয়ে আমার কিছু করনীয় নেই। "
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা