ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ২:৫৪

"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় হাতিয়া সুপার মার্কেট এবং দুপুর ১টায় জাহাজমারা উপশাখায় পৃথকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। 

ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ, গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং আধুনিক ব্যাংকিং সুবিধার আওতায় সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র বনিক। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি হাতিয়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, হাতিয়া সুপার মার্কেটের সভাপতি আমজাদ হোসেন সাদ্দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহেদ উদ্দিন, জাহাজমারা উপশাখার কর্মকর্তা মেহেদী হাসান, ব্যাংক কর্মকর্তা জাহেদুল ইসলাম ও মো. মহসিন এবং জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাইন উদ্দিন খোকনসহ স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ  গ্রাহক ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পূবালী ব্যাংক পিএলসি হাতিয়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা নগদ লেনদেনের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব, ক্যাশলেস সোসাইটি গঠনে পূবালী ব্যাংকের ভূমিকা এবং গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট এবং মোবাইল অ্যাপ ‘পাই  ব্যবহারের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করেন।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে বর্তমান ওছখালী পুরান বাজারের পুরাতন ও জরাজীর্ণ ভবন থেকে ব্যাংকের শাখাটি প্রধান সড়কের কোনো আধুনিক ভবনে স্থানান্তরের অনুরোধ জানান। তাদের মতে, এতে অধিক সংখ্যক গ্রাহক সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনদিনব্যাপী এ ক্যাম্পেইন উপলক্ষে হাতিয়া সুপার মার্কেটে  ও জাহাজমারা উচ্চ বিদ্যালয়ে দুইটি  অস্থায়ী ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে।

 সেখানে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকসহ সব ধরনের গ্রাহকদের মোবাইল অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পাই অ্যাপে রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, বাংলা কিউআর ও পিওএস সেবাসহ বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

এদিকে, হাতিয়া পৌরসভা ও জাহাজমারা বাজারের  ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসভার ও জাহজামারা বাজারের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার ঘটবে এবং নগদবিহীন অর্থনীতি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

এমএসএম / এমএসএম

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ

ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি

মান্দায় এডিপির অর্থ হরিলুট, নামমাত্র প্রশিক্ষণে লাখ টাকা গায়েব