জেলা প্রশাসকের উদ্যোগে ঝিনাইগাতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের চলাচলের রাস্তার সমস্যার সমাধান
শেরপুরের জেলা প্রশাসকের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের চলাচলের রাস্তা বন্ধের বিষয়টি সমাধান করা হয়েছে। এ বিষয়ে রোববার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতিকাকন রেজা, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য বক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার কালিবাড়ী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের চলাচলের রাস্তা বন্ধের বিষয়টি উভয়পক্ষের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে সমাধান করে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে নিজেদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা ফিরে পেয়ে জেলা প্রশাসক ও পু্লিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied