মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ জুন সোমবার বেলা ১১ টায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত সভায়, সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশনা জাহান। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়,মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিম নাইম,সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র কুমার,দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি, মুন্সি আখতারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ মধুখালি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে, আইন শৃঙ্খলা উন্নতি, মাদক ও বাল্যবিবাহ নির্মূল,বাজার ব্যবস্থা তদারকি, ইভটিজিং প্রতিরোধ, জাটকা মাছ নিধন করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে, প্রত্যেক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ফলো করে সঠিক সময়ে অফিস করার জন্য সবাইকে অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied