নড়াইলে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশ শিশু একাডেমি নড়াইলের আয়োজনে বিশ^কবি রবীন্দ্ররাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি,সংগীত, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় শিশু একাডেমির জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শাহিন উদ্দীন।এ সময় নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন নেছা, সৌরভ ব্যানার্জী, মোহাম্মদ মহিউদ্দীন, শিশু বিকাশের শিক্ষক সোনিয়া আফরীন ও প্রাক প্রাথমিকের শিক্ষক জেসমিন আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা শিশু বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কোন কবিতা প্রতিযোগিতা এবং শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দুটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কোন সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শাহিন উদ্দীন জানান, কোন ফি ছাড়াই শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশে ও প্রাক-প্রাথমিকে শিক্ষার্থী ভর্তিসহ পাঠদান করা হয়ে থাকে। শিশু একাডেমি কার্যালয়ে শিশুদের পাঠদান ছাড়াও চিত্রাংকন, আবৃত্তি, নাচ, গান ও তবলা বাজানো শেখানো হয় বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল