ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ক্ষেতলালে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ৩:১৭

"স্বাবলম্বী পরিবার, সমৃদ্ধ সমাজ গঠনে ব্র্যাকের অঙ্গীকার" এই প্রতিপাদ্য নিয়ে  মাইক্রোফাইন্যান্স – দাবি+ কর্মসূচির আওতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দরিদ্র ও প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যকে সামনে রেখে জয়পুরহাট-২ (নর্থ ওয়েস্ট ডিভিশন) অঞ্চলের উদ্যোগে ক্ষেতলাল উপজেলা ব্র্যাক অফিসের আয়োজনে এ কর্মসূচির গ্রহণ  করা হয়। সোমাবার সকালে ক্ষেতলাল উপজেলা ব্র্যাক অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আওতায় ৩০ জন সদস্যের মাঝে ৬০০ টি হাঁসের বাচ্চা  বিতরণ করা হয়।

ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ আরশাদ চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি-২) সানজিদা নাসরীন তুলি, এলাকা ব্যবস্থাপক (দাবি) স্বদেশ চক্রবর্তী, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) জ্যোতি বিকাশ কুমার দাস, শাখা ব্যবস্থাপক (দাবি) আলম হোসেন, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) আখতারুজ্জামান, শাখা ব্যবস্থাপক (এনসিডিপি) সহদেব কুমার ঘোষ।

আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সাথে বিতরণকৃত এসব হাঁস-মুরগি বৈজ্ঞানিক ও সঠিক উপায়ে লালন-পালনের জন্য অংশগ্রহণকারীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা এটিকে লাভজনক উপায়ে পরিচালনা করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন।

আয়োজকরা জানান, গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এই 'দাবি+' কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ব্র্যাকের স্থানীয় অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং বিপুল সংখ্যক সুফলভোগী গ্রামীণ নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। উপস্থিত সুফলভোগীরা ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এর মাধ্যমে তাদের পরিবারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে অভিযোগের আধা ঘণ্টার মধ্যেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল পুলিশ

পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত

ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ

মিনিট্রাক ভর্তি মাদ্রাসার বইসহ চালক আটক, সুপার পলাতক

খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর

ক্ষেতলালে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নড়াইলে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

জেলা প্রশাসকের উদ্যোগে ঝিনাইগাতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের চলাচলের রাস্তার সমস্যার সমাধান

হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন

৫ বছরে ২৫কোটি 'বৃক্ষ রোপণ কর্মসূচির' প্রকল্প ভেস্তে যেতে পারে , বান্দরবান বন বিভাগের জলিলনামাতেই

সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

জাল সনদে চাকুরী লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ