ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

মিনিট্রাক ভর্তি মাদ্রাসার বইসহ চালক আটক, সুপার পলাতক


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ৩:১৯
মিনিট্রাক ভর্তি মাদ্রাসার বইসহ আটক করে স্থানীয়রা। পরবর্তীতে তারা মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানায় খবর দিলে ট্রাকটিকে থানায় নিয়ে আসে। চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন বীররামপুর ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার বিক্রির জন্য বইগুলো ট্রাকে তুলে দেয়। এঘটনায় সুপার মোঃ ইউনুস আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
 
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জনায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর এলাকায় এক টন সরকারি বইসহ পিকআপ চালক মো. জাকারিয়া নামে একজনকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংবাদ দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ চালককে গ্রেপ্তার ও ট্রাকভর্তী বই আটক করে। গ্রেফতারকৃত মো. জাকারিয়া বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা।
 
ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বইসহ পিকআপের চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে অবস্থিত ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী সরকারি বই অবৈধভাবে একটি পিকআপে তুলে দেয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গাড়িসহ চালককে আটক করে। পরে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক এক টন বইসহ পিকআপ জব্দ করে।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ফুলফুড়ি মাদ্রাসার সুপার একটি পিক-আপে বই উঠিয়ে দিয়েছিলেন। তখন এলাকার লোকজনে আটক করে আমাদেরকে ফোনে জানান, বইয়ের দায়িত্বে আমাদের যারা ছিল, তারা ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশ ও উপস্থিত ছিল পরে পিক-আপসহ চালককে আটক করা হয়। তবে, মাদ্রাসা সুপারকে পাওয়া যায়নি।
 
সুপার মোঃ ইউনুস আলী জানান, বেশ কয়েক বছরের পুরনো বই ও খাতা জমা হয়েছিল। পাঠদানের ব্রেঞ্চ মেরামত ও নতুন ব্র্যোঞ্চ বানানোর জন্য এগুলো বিক্রি করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠান এমপিওভূক্ত নয়, তাই অনেক কষ্ট করে প্রতিষ্ঠান পরিচালনা করতে বলে তিনি দাবী করেন।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, রোববার (১৪ জুন) উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি মোড়ে একটি মিনিট্রাক ভর্তি মাদ্রাসার বইসহ চালককে স্থানীয় লোকজন আটক করে। পরবর্তীতে তারা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ত্রিশাল থানায় খবর দিলে ট্রাকটিকে থানায় নিয়ে আসে। চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে বীররামপুর ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার বিক্রির জন্য বইগুলো ট্রাকে তুলে দেয়। ঘটনাস্থলে অভিযুক্তকে না পাওয়া যাওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বা তার প্রতিনিধিকে নিয়মিত মামলা দায়েরের জন্য বলা হয়েছিল। আটককৃত বইসহ ট্রাক ও চালককে আদালতে উপস্থাপনের জন্য রোববার রাতে অফিসার ইনচার্জ, ত্রিশাল থানার নিকট হস্তান্তর করা হয়। যার প্রেক্ষিতে মাদ্রাসার সুপার মোঃ ইউনুস আলীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ত্রিশালের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, চালকসহ পিকআপ থানায় হস্তান্তরের পর একটি মামলা রুজু করা হয়েছে। আটক চালককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে অভিযোগের আধা ঘণ্টার মধ্যেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল পুলিশ

পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত

ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ

মিনিট্রাক ভর্তি মাদ্রাসার বইসহ চালক আটক, সুপার পলাতক

খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর

ক্ষেতলালে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নড়াইলে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

জেলা প্রশাসকের উদ্যোগে ঝিনাইগাতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের চলাচলের রাস্তার সমস্যার সমাধান

হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন

৫ বছরে ২৫কোটি 'বৃক্ষ রোপণ কর্মসূচির' প্রকল্প ভেস্তে যেতে পারে , বান্দরবান বন বিভাগের জলিলনামাতেই

সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

জাল সনদে চাকুরী লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ