ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অভিযোগের আধা ঘণ্টার মধ্যেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল পুলিশ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ৩:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা আদিবাসী উচ্চবিদ্যালয় এলাকায় বখাটেদের অবস্থানের অভিযোগ পাওয়ার আধা ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে পরিবেশ স্বাভাবিক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে বখাটেদের অবস্থানের বিষয়ে পুলিশকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে বখাটেদের সরিয়ে দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বখাটে ও কিশোর গ্যাংমুক্ত রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশ বিশেষ নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কোনো বখাটে চক্র, কিশোর গ্যাং বা উচ্ছৃঙ্খল ব্যক্তির উপস্থিতি কিংবা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা পুলিশের অন্যতম অগ্রাধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের উত্ত্যক্ত, হয়রানি বা কিশোর গ্যাংয়ের তৎপরতা নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের—বিশেষ করে ছাত্রীদের—নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাস বখাটে এবং কিশোর গ্যাংমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ