ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

অ্যান্টার্কটিকার পর এবার আর্কটিক অভিযানে সালাহউদ্দিন সুমন ও নিলয়


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ৪:৩৩

চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা কুমেরু অভিযান সফলভাবে সম্পন্ন করার পর এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দিন সালাহউদ্দিন সুমন এবং ভ্রমণ লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।

চলমান মেরু অভিযান সিরিজের অংশ হিসেবে এই দুই অভিযাত্রী ইতোমধ্যে উত্তর মহাসাগরে অবস্থিত নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জের পৃথিবীর সবচেয়ে উত্তরের জনবসতি ‘লংইয়ারবায়েন’-এ পৌঁছেছেন। প্রায় ৭৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত স্বালবার্ডকে পৃথিবীর অন্যতম দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। হিমবাহ, বরফে আচ্ছাদিত পর্বত এবং মেরু ভাল্লুক, রেইনডিয়ার ও সিলসহ নানা বন্যপ্রাণীর জন্য এলাকাটি বিশ্বজুড়ে পরিচিত।

জুন মাসের শুরুতে সেখানে পৌঁছানোর কারণে তাঁরা ২৪ ঘণ্টা সূর্য দৃশ্যমান থাকার বিরল প্রাকৃতিক ঘটনা ‘মিডনাইট সান’-এর অভিজ্ঞতা লাভ করছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আমস্টারডাম ও অসলো হয়ে তাঁরা লংইয়ারবায়েনে পৌঁছান।

অভিযান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সালাহউদ্দিন সুমন বলেন, একই বছরে অ্যান্টার্কটিকা ও আর্কটিক—উভয় মেরু অঞ্চল ভ্রমণ করে আমার দর্শকদের জন্য বাংলায় কনটেন্ট তৈরি করা সত্যিই এক অনন্য সুযোগ। তিনি জানান, এই অভিযানের অভিজ্ঞতা ও গল্প পরবর্তীতে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

অন্যদিকে নিলয় কুমার বিশ্বাস এই অর্জনকে স্বপ্নপূরণের মতো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।

দুর্গম ও চ্যালেঞ্জিং এই সুমেরু অভিযানে স্পন্সর হিসেবে সহযোগিতা করছে ‘ডট ইন্টারনেট’। প্রতিষ্ঠানটির সিইও প্রদীপ ঢালী অভিযানের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছেন।

বাংলা ভাষায় গল্প বলার মাধ্যমে সুমেরু অঞ্চলের সৌন্দর্য, বৈচিত্র্য ও রহস্য বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরাই এই দুই অভিযাত্রীর মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন