গাইবান্ধায় খাল খনন প্রকল্পে প্রশ্ন, কাগজে ৫৯ শ্রমিক, মাঠে চলছে ভেকু মেশিন
খাল খননের মাধ্যমে গ্রামীণ জনপদের বেকার ও দরিদ্র শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই বিএনপি সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির আওতায় সারা দেশে খাল খনন ও পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অথচ গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেই প্রকল্পেই শ্রমিকের পরিবর্তে ভেকু (এস্কেভেটর) মেশিন ব্যবহার করে খননকাজ চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রকল্পের নীতিমালা উপেক্ষা করে গোপনে মেশিনে কাজ করানো হচ্ছে। ফলে শ্রমিকরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রকল্প বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পদুমশহর ইউনিয়নের দাতিয়া খাল খনন ও পুনঃখনন প্রকল্পে দুটি ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী প্রকল্পটিতে ৫৯ জন শ্রমিক নিয়োগের কথা থাকলেও সেখানে মাত্র কয়েকজন লোককে কাজের তদারকিতে দেখা যায়। স্থানীয়দের দাবি, গত পাঁচ-ছয় দিন ধরে মেশিনে কাজ চলছে এবং এরই মধ্যে প্রকল্পের প্রায় এক-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে খাল খনন, পুনঃখনন ও সংস্কারের জন্য সারাদেশে ৪২০ কোটি ৮৮ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় ৬৩ জেলার ২৪৯ উপজেলায় ৩৭৬টি খাল সংস্কার প্রকল্প অনুমোদন পায়। গাইবান্ধা জেলার সাত উপজেলায় ১৩টি প্রকল্পের মধ্যে সাঘাটা উপজেলায় দুটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন জাহিদ নামের এক ব্যক্তি। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কোনো কর্মকর্তা নন। তবে শ্রমিকদের পারিশ্রমিক প্রদান থেকে শুরু করে মাঠ পর্যায়ের নানা কাজ তার মাধ্যমেই পরিচালিত হচ্ছে।
কাজের দেখ ভালের দায়িত্বে থাকা মুন্না মিয়া বলেন, আমরা তিনজন এখানে কাজ করি। প্রতিদিন পিআইও অফিসের জাহিদ আমাদের ৮০০ টাকা করে দেন। সরকারি তালিকাভুক্ত কোনো শ্রমিক এখানে কাজ করছেন না। প্রকল্পে শ্রমিক থাকার কথা শুনলেও বাস্তবে কাউকে দেখিনি।
একই ধরনের বক্তব্য দেন মাহাবুর রহমান যানায়,আমরা তিনজন এখানে কাজ করি। প্রতিদিন ৮০০ টাকা করে পাই। সরকারি তালিকাভুক্ত কোনো শ্রমিক এখানে কাজ করছে না।
খালের পাশের শ্মশানঘাটের পাহারাদার শ্রী সুবেন্দ্র বলেন,গত পাঁচ-ছয় দিন ধরে ভেকু মেশিনেই কাজ চলছে। কোনো শ্রমিককে কাজ করতে দেখিনি।
স্থানীয় কলেজ শিক্ষার্থী শামীম মিয়া অভিযোগ করে বলেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজে মাঠে না এসে অন্যের মাধ্যমে কাজ করাচ্ছেন। শ্রমিকের কাজ মেশিনে করানো হলে প্রকল্পের উদ্দেশ্যই ব্যাহত হবে।
কৃষিশ্রমিক মকবুল হোসেন বলেন,আমরা শুনেছিলাম খাল খননের কাজে স্থানীয় শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে। কিন্তু এখন দেখি মেশিনে কাজ হচ্ছে। এতে গ্রামের গরিব মানুষ আয় থেকে বঞ্চিত হচ্ছে।
দিনমজুর কফিল উদ্দিন জানায়,খাল খননের কাজে শ্রমিক হিসেবে কাজ করার আশা ছিল। কিন্তু সেই আশা পূরণ হয়নি।
অন্যদিকে ভেকু মেশিন চালক নজরুল ইসলাম জানান,আমরা পাঁচ দিন ধরে কাজ করছি। দুটি মেশিন দিয়ে প্রায় ৩০০ মিটার খাল খনন করা হয়েছে। বিলের টাকা জাহিদ নামে একজন পরিশোধ করেন।
তবে প্রকল্প সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন। দাতিয়া খাল প্রকল্পের সদস্য সচিব ও পদুম শহর ইউনিয়ন পরিষদের সদস্য রওশার আলী বলেন,শ্রমিকদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তাই আপাতত ভেকু মেশিন দিয়ে কিছু কাজ করা হচ্ছে। তালিকা সম্পন্ন হলে শ্রমিকদের দিয়েই কাজ করানো হবে।
সংরক্ষিত মহিলা সদস্য মৌসুমি বেগম বলেন, শ্রমিকদের তালিকা দেওয়া হয়েছে। ব্যাংক হিসাব খোলার কাজ চলছে। ভেকু মেশিনে কাজ করার বিষয়টি আমার জানা নেই।
প্রকল্পের সদস্য রফিকুল ইসলাম বলেন,আমি প্রকল্পের সদস্য হয়েও কাজ শুরু হওয়ার বিষয়ে কিছু জানি না। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।
প্রকল্পের সভাপতি ও পদুমশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজল হক বলেন,শ্রমিকদের তালিকা প্রায় প্রস্তুত। খুব শিগগিরই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ভেকু মেশিনে কাজের বিষয়টি আমার জানা নেই।
অভিযোগের বিষয়ে জাহিদ বলেন,আমি কোনো কর্মকর্তা নই। অফিস থেকে যে দায়িত্ব দেওয়া হয়, সেটাই পালন করি।
এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেহেদী হাসান বলেন,খালের তলদেশ সমান করার জন্য প্রাথমিকভাবে ভেকু মেশিন ব্যবহার করা হচ্ছে। পরে শ্রমিকদের দিয়ে বাকি কাজ সম্পন্ন করা হবে।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবির যানায়, কাজটি পিআইও অফিস ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম