ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

অসহায় বৃদ্ধার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ৪:৩৬
বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপি সরোয়া গ্রামের অসহায় বিধবা বৃদ্ধা মোছাঃ খোদেজা খাতুনের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। বুধবার তিনি সরেজমিনে বৃদ্ধার বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, স্বামীহারা খোদেজা খাতুন দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে আসছেন। সাম্প্রতিক বৃষ্টিপাতে ঘরের চালা দিয়ে পানি পড়ায় তিনি পলিথিন টানিয়ে কোনোমতে দিন কাটাচ্ছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে ঘর মেরামত কিংবা নতুন টিন কেনার সামর্থ্যও তার নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দুর্দশার বিষয়টি প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে বিষয়টি যাচাই-বাছাই শেষে ইউএনও আরিফ উল্লাহ নিজামী বৃদ্ধার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় ইউএনও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। খোদেজা খাতুনের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন কাজ করবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃদ্ধার বসতঘরটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি পড়ে। ফলে পলিথিন দিয়ে চালা ঢেকে কোনোমতে বসবাস করছেন তিনি। শেষ বয়সে একটি নিরাপদ ও বাসযোগ্য ঘরের প্রত্যাশার কথা জানান খোদেজা খাতুন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন আন্তরিক উপস্থিতি অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।
এদিকে স্থানীয় সচেতন মহল খোদেজা খাতুনের ঘর সংস্কারের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন, যাতে তিনি জীবনের শেষ সময়টুকু নিরাপদ ও স্বস্তিতে কাটাতে পারেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা