বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বরিশালের বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) সংলগ্ন পশ্চিম প্রান্তের রাকুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।
নিহতের ছোট ভাই নাজমুল জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পে ব্লক নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। সোমবার দুপুরে কাজ করার সময় ব্যবহৃত ভাইব্রেটর মেশিনের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied