বড়লেখায় মাদক কারবারিসহ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ উপজেলার গোবিন্দুপুর গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে শিতুল দাস (৪০)কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১৯(ক) ২০১৮ ধারায় মামলা হয়েছে। একই অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি নিজ দক্ষিণভাগ গ্রামের স্বপন দেব, এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ সাত হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি সফরপুর গ্রামের সাবের আহমদ বাবুল এবং পরোয়ানাভুক্ত আসামি বাদে পুকুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন, নয়াগ্রামের জাহিদ হাসান, বড়লেখা এলাকার সমর মালাকার ও বড়াইল গ্রামের সাদিক এবং ফরহাদকে গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের প্রেরণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল