আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা
বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও নির্বাহি অফিসার মাসুমা বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজন বাঁশফোড় (৪৪) ও রাকিব হোসেন (২২) নামের দুই মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম জেল-জরিমানার আদেশ দিয়েছেন। গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে তাদের বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, রাজন বাঁশফোড় সান্তাহার চা-বাগান হরিজন পল্লীর যমুনা বাঁশ ফোঁড়ের ছেলে ও রাকিব হোসেন চা-বাগান কলোনীর শামছুজ্জামানের ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত সোমবার দুপুরে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে উল্লেখিত দুই ব্যক্তিকে চা-বাগান এলঅকা থেকে গাঁজাসহ সেবনের সরঞ্জামানসহ আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম রাজন বাঁশ ফোড়কে ১০ দিনের ও রাকিব হোসেনকে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ১০০ টাকা করে জরিমানা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয় নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের তৎক্ষনিক বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
#
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর