ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

খালি চোখেই দেখা যাচ্ছে গ্রহ-উপগ্রহ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১২:২০

১৪ অক্টোবর পর্যন্ত উত্তর গোলার্ধের আকাশে দেখা যাবে চাঁদ, শুক্র, বৃহস্পতি ও শনি। আকাশে তাকালে খালি চোখেই দেখা যাবে এগুলো।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ‘স্টারওয়াচ’ এই খবর দিয়েছে। নাসা জানিয়েছে, আকাশের মুখ মেঘে ঢাকা না থাকলে টেলিস্কোপ, বাইনোকুলার ছাড়াও খালি চোখেই দেখা সম্ভব হবে চাঁদের সঙ্গে শুক্র, বৃহস্পতি ও শনির সহাবস্থানের দৃশ্য।

আগামী পূর্ণিমার দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে আকাশে উজ্জ্বলতম ‘তারা’ শুক্রগ্রহকেও চাঁদের কাছেপিঠে দেখা যাবে। শনিবার সন্ধ্যা থেকে বুধবার রাত পর্যন্ত চাঁদের সঙ্গে পৃথিবীর যমজ গ্রহ শুক্রের খুব কাছাকাছি সহাবস্থান দেখা যাবে আকাশে চাঁদের একটু নিচে, ডান দিকে। দক্ষিণ-পশ্চিম আকাশে।

ওই সময় বৃহস্পতি আর শনিও দৃশ্যমান হতে পারত খালি চোখে যদি না পৃথিবী থেকে শুকতারার উজ্জ্বলতা বৃহস্পতির ৫ গুণ আর শনির ৮৫ গুণ হত! শুকতারা আর চাঁদের আলোয় তখন তাই ঢাকা পড়ে থাকবে সৌরমণ্ডলের গ্যাসে ভরা দুটি বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর শনি।

তবে তাদের কপাল খুলবে ১৪ অক্টোবর, আগামী বৃহস্পতিবার সূর্যাস্তের পরপরই। রাত ভোর না হওয়া পর্যন্ত পৃথিবী থেকে দৃশ্যমানতার নিরিখে সৌভাগ্যবানই হয়ে উঠবে শনি ও বৃহস্পতি।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন