গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর উচ্চ বিদ্যালয়ে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল ও বুথ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) আয়োজিত এ কর্মসূচিতে দাতা সংস্থা নেটজ বাংলাদেশ, কোডেক ও বারসিকের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানায়। পরে প্রতিনিধিরা স্টুডেন্ট ফোরামের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও বাস্তবায়ন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিবেশগত মানবাধিকার সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করে, যা উপস্থিতদের প্রশংসা অর্জন করে।
কর্মসূচিতে বিভিন্ন প্রদর্শনী বুথ পরিদর্শনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে জাম ও নিম গাছের চারা রোপণ করেন অতিথিরা।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের আদরপাড়া সিএসও পরিদর্শন করেন। সেখানে সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। স্থানীয় পর্যায়ে যুব ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগের প্রশংসা করেন তারা।
অনুষ্ঠানে নেটজ বাংলাদেশের সারা খাতুন, বারসিকের বিদ্যুৎ মণ্ডল, রোকসানা পারভীন ও এফ এম মনজুরুর রহমান এবং ডাসকো ফাউন্ডেশনের শংকর কুমার স্বর্ণকার, মাকসুদা খানম, রোকসানা খাতুন ও দীপ্তি রানী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার