তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় কয়েকজন কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠান নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী কৃষকরা। তাদের অভিযোগ, কৃষি উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল কেবল আনুষ্ঠানিকতা নির্ভর এবং দায়সারা আয়োজন। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন কয়েকজন কৃষক অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম।উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা,কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়,উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম,বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলম,রংপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা।
অংশগ্রহণকারী কৃষকদের অভিযোগ মেলায় কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বা কৃষকদের সমস্যার সমাধান নিয়ে কোনো কার্যকর প্রদর্শনী ও আলোচনা ছিল না। বরং তাদের সকাল ৯.৩০ মিনিটে ডেকে শুধু উপস্থিতি নিশ্চিত করতে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।
আলমপুর ইউনিয়নের কৃষক জাবেদ আলী বলেন, মেলার বিষয়ে আগে থেকে কিছু জানতাম না।এখানে এনে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।পরে একটি খাবারের প্যাকেট, একটি ব্যাগ ও ৫০০ টাকা দেওয়া হয়েছে।
একই ধরনের অভিযোগ করেন হারিয়ারকুঠি ইউনিয়নের কৃষক মকবুল হোসেন।তিনি বলেন, কৃষকদের জন্য শেখার বা জানার মতো তেমন কিছুই ছিল না।অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
স্থানীয় কৃষকদের দাবি, কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ ধরনের অনুষ্ঠানে মাঠপর্যায়ের কৃষকদের বাস্তব সমস্যার সমাধান, নতুন প্রযুক্তির প্রদর্শনী এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম থাকা উচিত ছিল।কিন্তু আয়োজনে সেই উদ্দেশ্যের প্রতিফলন দেখা যায়নি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন-একটি অনুষ্ঠান করতে গেলে কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে।তবে মেলা আয়োজনের জন্য কত টাকা বরাদ্দ ছিল এ প্রশ্নের জবাবে তিনি কোনো তথ্য দেননি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা