ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৫-৬-২০২৬ বিকাল ৭:২৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রাণকেন্দ্র ভূরুঙ্গামারী বাজারের ফকিরহাটী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। গত (৫জুন ২০২৬) তারিখে সংঘটিত অগ্নিকাণ্ডে মার্কেটটির প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং অনেকের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। অগ্নিকাণ্ডের পরপরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নেমে আসে হতাশা ও অনিশ্চয়তা। তবে প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহমর্মিতায় তারা আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত দোকান ও ঘর পুনর্নির্মাণের কাজ জোরেশোরে চলছে। ব্যবসায়ীরা নিজেদের সঞ্চয়, ও সরকারি বিভিন্ন সহায়তার মাধ্যমে নতুন করে ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
ফকিরহাটী মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ লাফছু মিয়া জানান, অগ্নিকাণ্ডের পর কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ ও ডিসি মহোদয় উক্ত মার্কেট পরিদর্শন করেন। এবং ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, “জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং সকলের সহযোগিতায় আমরা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। ভয়াবহ এই ক্ষতি কাটিয়ে উঠে ব্যবসায়ীরা নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। আশা করছি খুব শিগগিরই আমরা স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরতে পারবো।” স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি হলেও ব্যবসায়ীদের মনোবল ভেঙে পড়েনি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে মার্কেটটি পুনরায় গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে অনেক দোকানের কাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ব্যবসা কার্যক্রম চালুর লক্ষ্যে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, সরকারি ও বেসরকারি সহযোগিতা অব্যাহত থাকলে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’