ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৫-৬-২০২৬ বিকাল ৭:৩২

নড়াইলের নড়াগাতীতে  ১১ বছরের শিশু ধর্ষণ চেষ্টার  অভিযোগে মামলা হয়েছে। ১৫ জুন (সোমবার)  ভুক্তভোগী শিশুর মামা এ মামলা করেন। মামলা নম্বর ০৭। অভিযুক্ত একই থানার কলাবাড়ীয়া ইউনিয়নের নিধিপুর গ্রামের সিদ্দিক মোল্যা (৭০) কে আটক করেছে পুলিশ।  
এজার সূত্রে জানা যায়,  গত ১৪ জুন  সকালে শিশুটি তার ০৭ বছরের এক বোনকে নিয়ে বাড়ির অদুরে তাল শাস আনতে গেলে পাশের বরজে থাকা অভিযুক্ত সিদ্দিক মোল্যা ছোটজনকে বেঁঁধে রেখে বড় শিশুটিকে পাট ক্ষেতের ভিতর নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। অতঃপর শিশুটির আত্ম চিৎকারের স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে। 
পারিবারিক সূত্রে জানা যায়,  শিশুটি প্রায় দু'ঘন্টা যাবত অজ্ঞান অবস্থায় ছিল। তদন্ত সাপেক্ষে এ ঘটনার শুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।
আরো জানা যায়,  সিদ্দিক মোল্যার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। পরবর্তীতে পারিবারিক ভাবে তাকে ২য় বিবাহ দেওয়া হয়।  সে স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগের বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী আটক আছে, মামলার কার্যক্রম শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা