গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ জুন উপজেলা প্রশাসন শালিখার আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম্য আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। তিনি বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় সঠিক বিচার পেতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তৃণমূল পর্যায়ে বিচারপ্রার্থীদের হয়রানি কমাতে ও ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে।” কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান।
তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত শালিকা উপজেলার সমন্বয়কারী মো: ইলিয়াস হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত