ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ১২:১০

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ হতে চলল। ব্রাজিল, জার্মানি, স্পেনের মতো র‍্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর খেলাও হয়ে গেছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এখনো মাঠে নামা হয়নি। শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে এক রকম হুংকার ছুড়লেন দলটির তারকা ফুটবলার নিকোলাস ওতামেন্দি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এমনিতেই তো বাড়তি চাপ রয়েছে আর্জেন্টিনার। তার চেয়েও বড় দুশ্চিন্তা খেলোয়াড়দের চোট। মিনি হাসপাতালে পরিণত হওয়া দলটির ডিফেন্ডার লিওনার্দো বালের্দি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে ডাক পেয়েছেন মার্কোস সেনেসি। এ ছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোরও খেলা নিয়ে সংশয়। গতকাল সংবাদ সম্মেলনে দলটির আরেক ডিফেন্ডার ওতামেন্দি বলেন, ‘আমরা জানি, আমরা চ্যাম্পিয়ন, তাই সবাই আমাদের হারাতে চাইবে।’
আগামীকাল কানসাস সিটিতে বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা। আর আলজেরিয়ার র‍্যাঙ্কিং ২৭। তবে এবারের বিশ্বকাপে নিয়মিত চমক দেখা যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নবাগত কেপ ভার্দে। তার আগে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
এবারের বিশ্বকাপই নয়। এর আগে ২০২২ ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা শুরু করেছিল সৌদি আরবের কাছে হেরে। পরবর্তীতে তারা জিতেছিল বিশ্বকাপ। আলজেরিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওতামেন্দি কাতার বিশ্বকাপের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আর্জেন্টাইন এই ডিফেন্ডার গতকাল বলেন, ‘আমরা ২০২২ ফুটবল বিশ্বকাপের উদাহরণ দেখেছি। যেকোনো দলই বেকায়দায় ফেলতে পারে। নিজেদের খেলাটা খেলতে হবে। তাদেরও ভালো খেলোয়াড় আছে। সব মিলিয়ে আমাদের রক্ষণভাগ শক্তিশালী বজায় রাখার চেষ্টা করতে হবে।’
আলজেরিয়া ১২ বছর পর বিশ্বকাপ খেলছে এবার। র‍্যাঙ্কিংয়েও আর্জেন্টিনা তাদের চেয়ে এগিয়ে। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ব্রাজিল-মরক্কো, স্পেন-কেপভার্দে ম্যাচ দেখে বুঝেছেন, বিশ্বকাপে ঘটতে পারে যেকোনো কিছুই। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

 

Aminur / Aminur

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত