রায়গঞ্জে মাদকের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের র্যালী অনুষ্ঠিত
মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসেন তালুকদারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং এলাকার সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন” এবং “মাদক বিক্রেতা ও সেবনকারীকে আইনের হাতে তুলে দিন”সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
এ সময় বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার