অযৌক্তিক শ্যোন অ্যারেস্ট দেখানো যাবে না: সিএমএম
চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম, মনিরুল হাসান বলেছেন, শ্যোন এরেস্টের ক্ষেত্রে অবশ্যই কেইস ডায়েরির কপি উপস্থাপন এবং গ্রেফতার দেখানোর উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে। ঢালাওভাবে বা সন্দেহ বশবর্তী হয়ে গ্রেফতার দেখানোর আবেদন করা যাবে না।
সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ভিকটিমকে পরীক্ষাকারী ডাক্তারের দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ১৬১ ধারার অধীন জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে। লাশ নিয়ে ব্যবসা, চমেকে এ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে এবং সেবাপ্রার্থীদের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সিএমপি এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান।
তিনি আরো বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জিম্মি করে কোনো সিন্ডিকেট চলতে দেওয়া হবে না। অসহায় সেবাপ্রার্থীদের পকেট কেটে যারা পৈশাচিক ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে পুলিশ ও ম্যাজিস্ট্রেসি যৌথভাবে কঠোরতম আইনি ব্যবস্থা নেবে। চমেক হাসপাতাল প্রাঙ্গণকে সিন্ডিকেটমুক্ত করে সাধারণ মানুষের জন্য অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে আমরা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কোন প্রকার সহনশীলতা এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোন ধরনের হয়রানি মেনে নেয়া হবে না। এ বিষয়ে ইতিমধ্যে ‘সিএমএম, চট্টগ্রাম সমীপে’ নামীয় একটি ইমেইল ও আদালত প্রাঙ্গনে অভিযোগ বক্স এর কার্যক্রম শুরু হয়েছে। তিনি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগগুলোর পারষ্পরিক সমন্বয়ে আইনের অধীনে থেকে জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্রের জন্য আন্তরিকতার সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণে যে সব জব্দকৃত আলামত রয়েছে তা ইতোমধ্যে নিলামের মাধ্যমে নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো বলেন, মহানগর দায়রা জজ আদালত ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জন্য পৃথক ভবন প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে কর্তৃপক্ষের নিকট আবেদন প্রেরণ করা হয়েছে। তিনি এই বিষয়ে আইনজীবী সমিতির সহযোগিতা কামনা করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের সঞ্চালনায় এতে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মহিদুল ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব খান, হামীমুন তানজীন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা ও মুহাম্মদ আবুল মনছুর উপস্থিত ছিলেন।
সিএমপির পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ডিসি (প্রসিকিউশন) মো. হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার বাচা মিয়া, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, এসি (প্রসিকিউশন) মো. আরিফ ইকবাল, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিবিআইয়ের পুলিশ সুপার এস.এম রফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ ইসরাফিল মজুমদার, এডিসি ট্রাফিক (বন্দর) মাসুদ রানা, এসি ট্রাফিক (নর্থ) কবির উদ্দিন সরকার, ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম. এ. রউফ, চমেক পরিচালকের প্রতিনিধি ডা. সাইফুল আলম, কোস্ট গার্ডের আইন কর্মকর্তা মাসুম রেজা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, র্যাবের প্রতিনিধি এ.এস.পি নিজাম উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কারা অধিদপ্তরের সিনিয়র জেল সুপার ও অন্যান্য অংশীজনসহ চট্টগ্রাম মহনগর এলাকার ১৬ থানার অফিসার ইন-চার্জবৃন্দ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
আইনজীবীদের পক্ষে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি তারিক আহম্মদ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন এবং মহানগর পাবলিক প্রসিকিউটর এ্যডভোকেট মো. মফিজুল হক ভূইয়া উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, এই কনফারেন্স তথ্য প্রাপ্তি ও প্রশিক্ষণ স্বরুপ যা পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তিনি তার বক্তেব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম-এর বিচারাধীন মামলার সংখ্যা হিসেবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সংখ্যা অপ্রতুল। তাই এই আদালতে অবশ্যই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, জব্দকৃত আলমতগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন এবং আদালতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল বৃদ্ধি করতে হবে।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত