স্মল রিসার্চ ভ্যাসেল সামুদ্রিক গবেষণায় নতুন দিগন্ত করবে- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
স্মল রিসার্চ ভ্যাসেল নির্মানের উদ্যোগ গ্রহণের মাধ্যমে সামুদ্রিক গবেষণায় নতুন দিগন্ত তৈরি হয়েছে। একই সাথে এই ভ্যাসেল নির্মান কাজ শুরুর মাধ্যমে খুলনা শিপইয়ার্ড লিমিটেড খুলনার শিল্প ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হলো।
মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে এগারোটায় খুলনা শিপইয়ার্ডে কিল লেয়িং অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের আওতায় ১ টি স্মল রিসার্চ ভেসেল এবং ১ টি পন্টুন নির্মাণ কাজের উদ্ভাবনকালে এ কথা বলেন।
তিনি আরও বলেন, সমুদ্রের মধ্যে খনিজ সম্পদ রয়েছে। সমুদ্রে আছে মৎস্য সম্পদ। সমুদ্রের এই সকল সম্পদ সম্পর্কে জানতে প্রয়োজন গবেষণা। আমরা সুনীল অর্থনীতি গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছি। স্মল রিসার্চ ভ্যাসেল নির্মিত হলে সমুদ্র সম্পদ গবেষণায় অগ্রনি ভূমিকা পালন করবে।
এসময় খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১০ ফেব্রুয়ারী খুলনা শিপইয়ার্ড লিমিটেড ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতির (DPM) আওতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ১ স্মল রিসার্চ ভেসেল ফর স্যাম্পল কালেকশন, ১টি সেলফ সাসটেইন্ড পল্টুন, ২ টি হাইস্পিড কেবিন বোট এবং ২৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জেটি ও গ্যাংওয়ে প্রকল্পটির নির্মাণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা