নেত্রকোণায় বিদেশে চাকরির দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগে মামলার প্রধান আসামী গ্রেপ্তার
নেত্রকোণার মদনে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামী খসরু পারভেজ ভূঁইয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার সময় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাদলা তানেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন করিম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাসানুর রহমান,এসআই শাকিবসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় বাদলা পুলিশ ফাঁড়ির সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
মামলার বাদী মোহন মিয়া অভিযোগ ভিত্তিতে
বিদেশে বৈধ চাকরি ও আকামা (কর্ম অনুমতিপত্র) করে দেওয়ার আশ্বাসে অভিযুক্তরা তার কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ১৭ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাকে বিদেশে নানা দুর্ভোগের মধ্যে ফেলে রাখা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়,বিদেশে অবস্থানকালে তিনি চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হন। পরে আত্মীয়-স্বজনের সহায়তায় আরও অর্থ পাঠানোর পর তাকে দেশে ফেরত পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
দেশে ফিরে তিনি অভিযুক্তদের কাছে অর্থ ফেরত ও প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তারা অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করলেও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আদালতের নির্দেশে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি মদন থানায় এজাহার হিসেবে রুজু করা হয়। মামলায় মোট তিনজনকে আসামী করা হয়েছে।
মদন থানা পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন করিম এ প্রতিনিধিকে বলেন,আদালতের নির্দেশে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা