ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ আটক ২৭


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ১:০

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন-নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, মো. সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ সদস্যকে আটক করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেয়া হবে। অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন