মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
যশোরের মনিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পুরক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী এ বাজেটকে প্রণয়ন করায় অনেকেই স্বাগত জানিয়েছে।
গত মঙ্গলবার সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সম্রাট হোসেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মুহিব বুল্লাহ, বিএনপি নেতা আব্দুল হাই, পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একই দিন মনিরামপুর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস