মুষলধারে বৃষ্টির মধ্যেও আলেকান্দায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত
মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে বরিশাল মহানগরের আলেকান্দাবাসীর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে বরিশাল মহানগরের আলেকান্দার আমতলা পানির ট্যাংকি প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি এক বিশাল সমাবেশে পরিণত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের প্রতি তাদের সুদৃঢ় সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম অর্থ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও বরিশাল বিভাগের আহ্বায়ক সিজান রহমান।
পথসভায় মাদক, ইয়াবা, হেরোইনসহ সকল প্রকার মাদকদ্রব্যের ভয়াবহতা তুলে ধরা হয় এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বরিশাল মহানগরের আহ্বায়ক মীর আদনান আহমদ তুহিন, বরিশাল মহানগর ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মতিউর রহমান মিঠু, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান তারেক, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মৃধা, বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, বরিশাল মহানগর ওলামাদলের সদস্য সচিব মোঃ আব্দুর রহমান তালুকদার এবং ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাজু সিকদার। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী আদর্শের তরুণ ছাত্রনেতা মুভিন দুরানী।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকাসক্তির ফলে অপরাধ, পারিবারিক অশান্তি, শিক্ষার অবনতি এবং সামাজিক অবক্ষয় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। তাই মাদকের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলা ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্তকরণ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা