লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত
লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক পরিকল্পনা (সিআইপি) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় লোহাগড়া উপজেলা হলরুমে ও বিশ্বব্যাংকের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও লোহাগড়া পৌর প্রশাসক সুম্মিতা সাহা। পৌর প্রশাসক সুস্মিতা সাহার সভাপতিত্বে
কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন ও ধারণাপত্র প্রদান করেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের টিম লিডার পরিবেশ বিশেষজ্ঞ আহসান ইমাম। এ সময় বিশ্ব ব্যাংক প্রতিনিধি হিসাবে আর্কিটেক্ট ফারহানা ইসলাম, অফিস ইঞ্জিনিয়ার মাহমুদ শামসুর রহমান, সমাজ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তরিকুল ইসলাম, মোঃ হাসিবুল হক ও লোহাগড়া পৌর সচিব মো: তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মশালায় লোহাগড়ায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালায় লোহাগড়া পৌর ভবন , ড্রেনেজ ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সুপারমার্কেট নির্মান, পার্ক ও অবকাঠামো নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণসহ নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন চাহিদা নিরূপণ করা হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা