নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি প্রদান
শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা এসব বিতরণ করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়ার সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কোপেন নকরেক, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্ল্যাহ টুকন প্রমূখ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের আওতায় নালিতাবাড়ী উপজেলার ১৩ জন উপজাতি গৃহিনীর মাঝে সেলাইমেশিন, ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির মোট ৫লক্ষ ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন