বড়লেখায় বর্ষার বার্তা নিয়ে গাছে গাছে হলুদ বর্ণের কদম ফুল
বর্ষার বার্তা নিয়ে এসেছে কদম ফুল। ঋতুর চক্রে এখনো ঝরঝর বাদলের সময় আসেনি। তবু বাদলের সঙ্গে এরই মধ্যে অনেকবার দেখা হয়ে গেছে। বর্ষা যে আসছে—‘বাদল–দিনের প্রথম কদম ফুল’ ফুটবে। সেই কদমগাছ এই জ্যৈষ্ঠ-আষাঢ়ই ডালে ডালে, শাখা-প্রশাখায় ফুল ফুটিয়ে জানিয়ে দিয়েছে-আমি এসে গেছি।
নিসর্গবিদ দ্বিজেন শর্মা তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বইয়ে কদম ফুল নিয়ে বলেছেন, ‘কদম আমাদের অনুপম প্রকৃতির আত্মজ। বর্ণে গন্ধে সৌন্দর্যে কদম এ দেশের রূপসী তরুর প্রথমদের অন্যতম।’ কদম গাছের শাখায় শাখায় যেন কদম ফুলের বন্যা এসেছে এমন সৌন্দর্যের দৃশ্য দেখা গেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ছোট ও মাঝারি আকারের গাছ গুলোতে ফুটেছে। এত উজাড় করা ভালোবাসা নিয়ে ফুল এসেছে—গাছ থেকে চোখ সরাবে, কারও সাধ্য নেই। বলের মতো গোল, মাংসল পুষ্পাধারে অজস্র সরু সরু ফুলের বিন্যাস। পূর্ণ মঞ্জরিকেই একটি ফুল মনে হয়।
সকালের নির্মল ঝকমক করা আলোয় এই ফুলগুলো অনেক উজ্জ্বল রূপ নিয়ে হেসে উঠেছে। হলুদ-সাদা ফুলে ফুলে ডালগুলো নুয়ে এসেছে। ফুটন্ত ফুলগুলোয় হাজারো মৌমাছি ভিড় করেছে। কদম দীর্ঘাকৃতি, বহুশাখী গাছ। কদমের কাণ্ড সরল, উন্নত, ধূসর থেকে প্রায় কালো। গাছে অজস্র শাখা থাকে, যা মাটির সমান্তরালে প্রসারিত। পাতা বিরাট, ডিম্বাকৃতি, উজ্জ্বল-সবুজ, তেল-চকচকে এবং বিন্যাসে বিপ্রতীপ। নিবিড় পত্রবিন্যাসের জন্য কদম ছায়াঘন একটি গাছ। এটি পথতরু হিসেবে পথিকের ছায়ার আশ্রয়। তবে ঝড়ঝাপটা সইতে কদম অতটা সবল নয়। শীত হচ্ছে পাতা ঝরার দিন। বসন্তে কচি পাতা গজায়। সাধারণত পরিণত পাতা অপেক্ষা কচি পাতা অনেকটা বড়। কদমের কচি পাতার রং হালকা। কদমের মঞ্জরি অনন্য সুন্দর।
বৈষ্ণব ঐতিহ্যে রাধা-কৃষ্ণের প্রিয় কদমতরু কাব্য, সংগীত, চিত্র—সবকিছুতেই উল্লেখ আছে। তেমনি এই গাছের পূজার রীতিও হিন্দুসমাজে প্রচলিত। মন্দির, বিশেষত বৈষ্ণবদের আখড়ায় কদমগাছ লাগানো হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশের উষ্ণ অঞ্চল, চীন ও মালয় কদমের আদি নিবাস।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা