ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাতামুহুরিতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ১:৫৩

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ফজুমিয়াজিরচর এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা ফজুমিয়াজিরচর ৪ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা পুলিশ ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করেন।

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, শিশুটির মৃত্যু স্বাভাবিক নয়। তাদের ধারণা, তাকে নির্যাতনের পর পানিতে ডুবিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

চকরিয়া সার্কেলের  সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় এনে শোকসন্তপ্ত পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন