ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে ইয়াবাসহ ইয়াবাখোর আটক


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ১:৫৪

নেত্রকোণা জেলার  খালিযাজুরী উপজেলাধীন মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ১৫ জুন ( সোমবার) দিবাগত রাতে ইয়াবা সেবন করা অবস্থায় অভিযান চালিয়ে একজন ইয়াবাখোর কে ইয়াবাসহ আটক করেছে অত্র থানা পুলিশ। অন্যরা পালিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। 

আটককৃত ব্যক্তি-খালিয়াজুরীর জগন্নাথপুর( পাথারিয়া) গ্রামের সিরাজ আলীর ছেলে সিজার মিয়া(২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মোঃ নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে জগন্নাথপুর গ্রামের পুর্বপাড়া এলাকায় সোহাগ আজিমের পরিত্যক্ত চৌ-চালার টিনের ঘরের বারান্দার সামনে আটক সিজার মিয়াসহ  কয়েকজন  ইয়াবা সেবন করছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যরা পালিয়ে গেলেও সিজার মিয়াকে আট পিস ইয়াবা ট্যাবলেট সহ সোমবার দিবাগত রাত দেড়টায়  আটক করা হয়। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ সিজারকে আটক করেন। তিনি জানান, আটককৃত সিজারকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আজ সকাল নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত