ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ৫৮ লাখ টাকা ও সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ১:৫৪
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মুক্তারবাড়ী আউচপাড়া জামে মসজিদের পাশের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা ও ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন মোঃ আনোয়ার হোসেন (৩৬)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অপর আটক ব্যক্তি মোঃ শাওন (২৬)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং তাদের মাদক নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত চলছে। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা