ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দশমিনায় যুবলীগ নেতাকে কাবিখা বরাদ্দ: বিএনপি ও জামায়াতের তীব্র ক্ষোভ


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ১:৫৬

পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতিকে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) প্রকল্পের বরাদ্দ দেওয়ায় স্থানীয় বিএনপি, জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সোমবার (১৫ জুন) বিকেলে যুবলীগ নেতার নামে বরাদ্দকৃত ওই আদেশের কাগজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। এরপরই বিষয়টি নিয়ে তৃণমূলের রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা ২য় পর্যায় কর্মসূচির আওতায় একটি প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটিতে আলীপুর ইউনিয়নের সন্নামত বাড়ির হতে পশ্চিম দিকে মসজিদের সমুখের বাড়ির রাস্তা বালি দ্বারা পুনঃনির্মাণের কথা উল্লেখ রয়েছে।
স্থানীয় সংসদ সদস্য তথা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক ৩ লাখ টাকার এই প্রকল্পটির বরাদ্দ দেন। বিতর্ক তৈরি হয়েছে এই প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানের নাম আসায়। তিনি ২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২ নম্বর আলীপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

প্রতিমন্ত্রী স্বাক্ষরিত বরাদ্দের কাগজে দেখা যায়, যুবলীগ নেতা মিজানুর রহমানকে সভাপতি, আস্রাব সন্নামতকে সেক্রেটারি এবং আরও তিনজনকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। বিগত সরকারের অন্যতম সক্রিয় এই নেতার নামে বরাদ্দ আসার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় নেতাকর্মীরা।
বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "বিএনপি জোটে তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হককে মনোনয়ন দিয়েছিলেন। নির্বাচনের সময় তিনি বলেছিলেন—'তারেক রহমান বিএনপি দেখবেন, আর আমি আওয়ামী লীগ দেখবো'। এখন তো দেখছি সেটাই সত্যি হচ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে যারা ত্যাগ আর শ্রম দিয়ে দশমিনা-গলাচিপায় বিএনপিকে টিকিয়ে রেখেছিল, আজ তাদের বঞ্চিত করা হচ্ছে। ত্যাগী কাউকে মনোনয়ন দিলে আজ আমাদের এই দিন দেখতে হতো না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আদেশের কপিটি প্রকাশের পর থেকে দশমিনা ও গলাচিপা এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, মাঠের ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে বিগত সরকারের সুবিধাভোগীদের পুনর্বাসন করা হলে তা আন্দোলনের মূল স্পিরিটকে ক্ষুণ্ণ করবে।

যুবলীগ নেতা এ্যাডঃ মিজানুর রহমান(মিজান)তার ব্যক্তিগত ফেসবুকে প্রোফাইলে পোস্ট দিয়ে লেখে  জানান, কাগজে-কলমে বালি বা মাটির রাস্তার কথা উল্লেখ থাকলেও বাস্তবে নির্মাণকাজে ইট ব্যবহার করা হচ্ছে। যাতে রাস্তা টেকসই হয়।উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের ট্যাক্সের প্রতিটি টাকার সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্টদের নৈতিক ও আইনগত দায়িত্ব। সংশ্লিষ্ট কমিটি জনগণের অর্থ কতটা যথাযথভাবে ব্যয় করছেন, তার মূল্যায়ন ও পর্যবেক্ষণের দায়িত্ব সচেতন এলাকাবাসীর ওপরই ছেড়ে দিলাম।গণতান্ত্রিক সমাজে জবাবদিহিতা ও গঠনমূলক সমালোচনা উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই বিষয়টি নিয়ে সমালোচনা মতামত প্রদানকারী সকলকে ধন্যবাদ জানাই। জনগণের স্বার্থে সত্য ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হোক।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয়