ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে চোরাচালানী পণ্য উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ২:৩২

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত ধারাবাহিক অভিযানে প্রায় ১৯ লাখ টাকার বিপুল পরিমাণ মাদক, চকলেট বাজি ও অন্যান্য চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ দশমিক ৪ কেজি গাঁজা, ৪০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৪ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা।
এর আগে একই দিন দুপুর আনুমানিক ১টায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়া মাঠে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ হাজার ৪৪০ পিস চকলেট বাজি উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬১ হাজার টাকা।
অন্যদিকে, ১৬ জুন ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মিস্ত্রীপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৮০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা।
উদ্ধারকৃত সব মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৯০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনস্বার্থে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের