সাভারে আই সেন্টার পরিদর্শন ও মানোন্নয়নে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
স্ট্রেন্থেনিং দি প্রাইমারী আই হেলথ প্রজেক্ট থ্রো ইনট্রিগেটেড পিপল সেন্টার এপ্রোচ ইন ঢাকা ডিসট্রিক, বাংলাদেশ প্রকল্পের আওতায় চক্ষু সেবার মানোন্নয়ন, সেবার গুণগত মান পর্যবেক্ষণ এবং সেবা সম্প্রসারণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আজ সাভার আই সেন্টার পরিদর্শন করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইওএন্ডএইচ) এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: এ এস এম এম ক্বাদীর। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডা. এস. এম. এনামুল হক। পরিদর্শনকালে প্রতিনিধি দল সাভার আই সেন্টারের বিভিন্ন সেবা কার্যক্রম, রোগী ব্যবস্থাপনা, রেফারেল ব্যবস্থা এবং চক্ষু সেবার বর্তমান অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন ও মতবিনিময় সভায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফজলে বারী উপস্থিত ছিলেন এবং উপজেলার চক্ষু সেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় ভবিষ্যতে চক্ষু সেবার পরিধি বৃদ্ধি, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহজলভ্য চক্ষু সেবা সম্প্রসারণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন, অর্থায়নে সহায়তা ও বাস্তবায়ন করে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেনসি- (KOICA)। হার্ট টু হার্ট ফাউন্ডেশন। এ মময় ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডকসুন জং, রাইসুল ইসলাম এবং উত্তম কুমার। তারা প্রকল্পের অগ্রগতি, সাভার আই সেন্টারের কার্যক্রম এবং প্রাথমিক পর্যায়ে সমন্বিত ও জনকেন্দ্রিক চক্ষু সেবা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।
সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক চক্ষু সেবার সক্ষমতা বৃদ্ধি, কার্যকর রেফারেল ব্যবস্থা, ছানি অপারেশনসহ বিশেষায়িত সেবায় রোগীদের সহজ প্রবেশাধিকার এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে টেকসই চক্ষু সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে প্রতিনিধি দল সাভার আই সেন্টারের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে চক্ষু সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন