ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ৩:২৬

 চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের বনবিভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া বনবিভাগ রোডের পাটওয়ারী বাড়ির মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী। তিনি ৪ কন্যা সন্তানের জনক।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল। খবর পেয়ে তিনি ওই বৃদ্ধার বাড়িতে যান এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, ঘটনার সময় ওই নারী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধা ছিটকে পড়ে মাথাসহ শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে লোকজন তাকে বাড়িয়েত নিয়ে যায়।

বৃদ্ধার মেয়ে শাহীনা আক্তার বলেন, প্রতিদিন সকালে তার মা ওই সড়ক দিয়ে হাঁটেন। আজকেও হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, যে পরিবহন ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়েছে তা এখনো চিহ্নিত হয়নি। ঘটনার পর ওই পরিবহন স্থান ত্যাগ করে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবর আবেদন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর